Views Bangladesh Logo

নিরাপত্তা ব্যবস্থা ও বেড়া দেওয়ার সব প্রোটোকল-চুক্তি মেনে চলা হচ্ছে: ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়

 VB  Desk

ভিবি ডেস্ক

বেড়া নির্মাণসহ সীমান্ত সুরক্ষিত করার বিষয়ে দুই দেশের সরকার এবং সীমান্ত বাহিনীর মধ্যে থাকা সব 'প্রোটোকল ও চুক্তি' অনুসরণ করেছে বলে বাংলাদেশকে জানিয়েছে ভারত। সোমবার (১৩ জানুয়ারি) নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার নুরুল ইসলামকে সাউথ ব্লকে তলব করে এই বার্তা দেয় ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সীমান্ত সুরক্ষিত করার জন্য কাঁটাতারের বেড়া, সীমান্তে বাতি ও প্রযুক্তিগত ডিভাইস স্থাপন এবং গবাদি পশু পাচার রোধে বেড়া দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

ভারত আরও জানায়, বাংলাদেশ আগের সব সমঝোতা বাস্তবায়ন করবে এবং আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলায় সহযোগিতামূলক পদক্ষেপ গ্রহণ করবে।

এর আগে রোববার অভিন্ন সীমান্তে উত্তেজনা বৃদ্ধি করতে পারে এমন যেকোনো উসকানিমূলক কর্মকাণ্ড' থেকে বিরত থাকতে ভারত সরকারের প্রতি আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্র সচিব জসিম উদ্দিন।

তিনি বলেন, নিরাপত্তার জন্য সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার বিষয়ে আমাদের সমঝোতা হয়েছে।

আধা ঘণ্টারও বেশি সময়ের বৈঠক শেষে ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও বিজিবির মধ্যে যোগাযোগ অব্যাহত আছে।’

হাইকমিশনার বলেন, ‘অপরাধমুক্ত সীমান্ত নিশ্চিতের ব্যাপারে ভারতের প্রত্যয় নিয়ে কথা বলেছি। চোরাচালান, অপরাধীদের চলাচল, পাচারের চ্যালেঞ্জ কার্যকরভাবে দমনের বিষয়ে আলোচনা করেছি।’

অপরদিকে পররাষ্ট্র সচিব জোর দিয়ে বলেন, এ ধরনের কর্মকাণ্ড বিশেষ করে কাঁটাতারের বেড়া নির্মাণের অননুমোদিত প্রচেষ্টা এবং বিএসএফ কর্তৃক সংশ্লিষ্ট অপারেশনাল পদক্ষেপের কারণে সীমান্তে উত্তেজনা ও অশান্তি সৃষ্টি হয়েছে।

ওই বৈঠকের পরদিনই এমন বার্তা দিলো ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ