Views Bangladesh Logo

শেখ হাসিনাকে বক্তব্যের সুযোগ দিয়ে জুলাই শহীদদের অসম্মান করেছে ভারত: রিজভী

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দিয়ে ভারত জুলাই শহীদদের অসম্মান করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘উদ্দেশ্যমূলকভাবে তাঁকে রাজনৈতিক বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলেছে।’ একই সঙ্গে আইন থাকা সত্ত্বেও একজন পলাতক আসামিকে দেশে ফিরিয়ে না দিয়ে রাজনৈতিক কর্মকাণ্ডের সুযোগ দেওয়াকে তিনি বাংলাদেশের জাতীয় সার্বভৌমত্বের প্রতি অসম্মান বলে উল্লেখ করেন।

বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে ডক্টর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এ সময় ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ, মহাসচিব ডা. মো. জহিরুল ইসলাম শাকিলসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। পরে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

রিজভী আরও বলেন, শেখ হাসিনা দেশ ছাড়ার দিনের সঙ্গে মিল রেখে তাঁকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার পেছনে দিল্লির ইন্ধন রয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। সাম্প্রতিক গ্যাস সংকট, হাম, ডেঙ্গুসহ বিভিন্ন সমস্যা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এসব সংকট মোকাবিলায় সরকার দিন-রাত কাজ করে যাচ্ছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ