Views Bangladesh Logo

বাংলাদেশে হিন্দু পরিবারকে লক্ষ্য করে হামলায় উদ্বিগ্ন ভারত

বাংলাদেশে সম্প্রতি হিন্দু পরিবারকে লক্ষ্য করে হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ভারত। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি তারা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

শুক্রবার (২৮ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশে ‘পরিকল্পিতভাবে হিন্দু পরিবারকে লক্ষ্য করে হামলা’ হচ্ছে—এমন অভিযোগ এবং এ বিষয়ে বাংলাদেশ সরকারের নেওয়া পদক্ষেপ নিয়ে প্রশ্ন করা হয়।

জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব দেশটির সরকারের। এ ক্ষেত্রে বাংলাদেশ সরকারকে আরও কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে।

এর আগে ব্রিফিংয়ে এক সাংবাদিক বাংলাদেশের মানবিক সংকটের পাশাপাশি হিন্দু পরিবারকে ‘পরিকল্পিতভাবে লক্ষ্য করে হামলার’ দুটি ঘটনার কথা উল্লেখ করেন। এসব ঘটনায় বাংলাদেশ সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে কি না, জানতে চান তিনি।

জবাবে রণধীর জয়সওয়াল বলেন, বাংলাদেশে চলমান পরিস্থিতির ওপর ভারত নজর রাখছে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি ও সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়টি তারা পর্যবেক্ষণে রেখেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ