ভারত ও পাকিস্তান পূর্ণ যুদ্ধবিরতিতে সম্মত: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মের পোস্টে লিখেছেন, ‘মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সারারাত ধরে আলোচনার পর, আমি আনন্দের সাথে ঘোষণা করছি যে, ভারত ও পাকিস্তান একটি পূর্ণ ও তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে’।
এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ভারত ও পাকিস্তান ‘তাৎক্ষণিক যুদ্ধবিরতিতে এবং একটি নিরপেক্ষ স্থানে বিস্তৃত বিষয় নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হয়েছে’।
এক্স-এর পোস্টে তিনি বলেছেন, ‘শান্তির পথ বেছে নেয়ার ক্ষেত্রে প্রধানমন্ত্রী মোদী এবং শরীফের প্রজ্ঞা, বিচক্ষণতা এবং রাষ্ট্রনায়কত্বের আমরা প্রশংসা করি’।
রুবিও জানান, তিনি এবং জেডি ভ্যান্স গত ৪৮ ঘন্টা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং শাহবাজ শরীফ সহ ভারতীয় ও পাকিস্তানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও বলেছেন, পাকিস্তান ও ভারত তাৎক্ষণিকভাবে কার্যকরভাবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে।
তিনি আরও বলেন, ‘পাকিস্তান সর্বদা তার সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সাথে আপস না করে এই অঞ্চলে শান্তি ও নিরাপত্তার জন্য প্রচেষ্টা চালিয়েছে’।
এক্স হ্যান্ডেলে ইসহাক দার বলেন, ‘দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতার সাথেও কোনো আপস করেনি পাকিস্তান’।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে