বাংলাদেশের সঙ্গে সব সময় সুসম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রাজনাথ সিং
ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন বাংলাদেশের সঙ্গে ভারত সব সময় সুসম্পর্ক বজায় রাখতে চায়।
তিনি বলেন, ভারত সব সময় প্রতিবেশীদের সঙ্গে শক্তিশালী সুসম্পর্ক বজায় রাখতে চায় যার থেকে বাংলাদেশও ব্যতিক্রম নয়।
ভারতীয় বার্তা সংস্থা ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসকে (আইএএনএস) দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে শনিবার তিনি এ কথা বলেন।
এসময় তিনি অটল বিহারি বাজপেয়িকে (সাবেক প্রধানমন্ত্রী) উদ্বৃত করে বলেন, 'আমরা আমাদের বন্ধুদের পরিবর্তন করতে পারি; প্রতিবেশীদের নয়। সুতরাং, আমরা বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চাই।'
তিনি বলেন, আমরা স্থিতিশীল, শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক এবং প্রগতিশীল বাংলাদেশ সমর্থন করি; যেখানে সব সমস্যার সমাধান গণতান্ত্রিক উপায়ে করা হবে।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে