Views Bangladesh Logo

ইমরান খানের বোন গ্রেপ্তার

পাকিস্তানের কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের বোন আলিমা খানকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার লাহোরে নিজের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) পাঞ্জাবের মুখপাত্র।

পিটিআইয়ের আগামী ২৭ সেপ্টেম্বরের সমাবেশ সামনে রেখে আলিমা খানকে গ্রেপ্তার করা হয়েছে বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে।

রয়টার্স জানিয়েছে, আলিমা খানের গ্রেপ্তারের বিষয়ে পাকিস্তান সরকারের একজন মুখপাত্র ও পুলিশের বক্তব্য জানতে চাওয়া হলেও তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি।

প্রায় তিন বছর ধরে কারাবন্দি রয়েছেন পাকিস্তানের বিশ্বকাপজয়ী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খান। রাজনৈতিক টানাপড়েনের মধ্যে ২০২৩ সালে তাঁকে গ্রেপ্তার করা হয়। ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরোর (এনএবি) একটি পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে পাকিস্তানের আধাসামরিক বাহিনী রেঞ্জার্স।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ