Views Bangladesh Logo

আইএমএফ ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন

আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) বাংলাদেশের অনুকূলে ঋণের দ্বিতীয় কিস্তি বাবদ ৬৮ কোটি ২০ লাখ ডলার ছাড় করার প্রস্তাব অনুমোদন করেছে।

আইএমএফের বোর্ড মিটিংয়ে ৪ দশমিক ৭ বিলিয়ন মার্কিন ডলার ঋণের দ্বিতীয় কিস্তি অনুমোদন হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

শিগগিরই এ অর্থ আইএমএফ থেকে ছাড় করে বাংলাদেশ ব্যাংকের ওয়াশিংটনের হিসাবে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন মন্ত্রী।

আইএমএফের দুটি মৌলিক শর্ত বাস্তবায়ন না করেই বাংলাদেশ ঋণের দ্বিতীয় কিস্তির অর্থ ছাড়ের অনুমোদন পেল। এ অর্থ ছাড় হলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কিছুটা বাড়বে। এতে ডলারের সংকট কিছুটা হলেও উপশম হবে।

পাশাপাশি এশীয় উন্নয়ন ব্যাংক ও বিশ্বব্যাংক থেকেও আরও দুটি ঋণের অর্থ এ মাসের শেষদিকে পাওয়ার কথা রয়েছে।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ