Views Bangladesh Logo

সাবেক দুই সেনা কর্মকর্তাকে ৭ এপ্রিল ট্রাইব্যুনালে হাজিরের নির্দেশ

আওয়ামী লীগ শাসনামলে গুমের অভিযোগে দায়ের করা মামলায় লে. জে. (অব.) মামুন খালেদ এবং জুলাই হত্যাযজ্ঞ মামলায় লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়ে আগামী ৭ এপ্রিল (মঙ্গলবার) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছে ট্রাইব্যুনাল।

রোববার তদন্ত সংস্থার পৃথক আবেদনের প্রেক্ষিতে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ট্রাইব্যুনাল-২ এই আদেশ দেন।

গত ২৩ ও ২৫ মার্চ রাজধানীর মিরপুর ও বারিধারা এলাকা থেকে গ্রেপ্তার করা হয় দুই সাবেক লেফটেন্যান্ট জেনারেলকে। মামুন খালেদকে মিরপুরের একটি হত্যা মামলায় এবং মাসুদ উদ্দিন চৌধুরীকে পল্টন থানার মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) দুজনকেই আলাদাভাবে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ