Views Bangladesh Logo

আই হ্যাভ আ প্ল্যান: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের সাথে চলমান যুদ্ধের কারণে ক্রমবর্ধমান তেলের দাম মোকাবেলা করার জন্য তার একটি পরিকল্পনা আছে।এব্যাপারে তিনি কোনও বিস্তারিত তথ্য দেননি।

সোমবার ইরানের উপর মার্কিন-ইসরায়েলি আক্রমণের দশম দিনে নিউ ইয়র্ক পোস্টকে দেয়া এক ব্যক্তব্যে তিনি একথা বলেন।

তিনি বলেন, 'আমার সবকিছুর জন্য একটি পরিকল্পনা আছে যা জেনে আপনারা খুব খুশি হবেন।'

গত শনিবার ইরানের উপর যৌথ আক্রমণ শুরু হওয়ার পর থেকে তেলের দাম তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে, ব্রেন্ট ক্রুডের দাম রাতারাতি প্রতি ব্যারেল ১১৯ ডলারে পৌঁছেছিল, যা ২০২২ সালে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে সর্বোচ্চ। তবে, মঙ্গলবার তা আবার প্রায় ১০০ ডলারে নেমে এসেছে।

ট্রাম্প এর আগে সরবরাহ উদ্বেগ কমাতে ইরানি তেল জব্দ করার সম্ভাবনা উড়িয়ে দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন। তিনি এনবিসি নিউজকে বলেছিলেন, 'অবশ্যই সবাই এই ইস্যুতে কথা বলেছে, তবে বিষয়টি নিয়ে খুব দ্রুতই আলোচনা করা হবে।'

জ্বালানির এই মূল্যবৃদ্ধি মূলত হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে ব্যাঘাতের কারণে হয়েছে। এই প্রণালী দিয়ে প্রতিদিন প্রায় ২০ মিলিয়ন ব্যারেল তেল চলাচল করে।

তবে তেলের এই মূল্যবৃদ্ধি নিয়ে এর আগে ট্রাম্প বলেছিলেন, এব্যাপারে তার কোন চিন্তা নেই। যুদ্ধ শেষ হলে দাম খুব দ্রুত কমে যাবে। আর যদি বেড়েও যায়, যাবে। যুদ্ধের সময় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি তেমন গুরুত্বপূর্ণ বিষয় নয়।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ