Views Bangladesh Logo

মেসির বিপক্ষে খেলতে পারলেই স্বপ্ন পূরণ, এরপর অবসর নিলেও আক্ষেপ থাকবে না: সুইস ফরোয়ার্ড

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি হচ্ছে সুইজারল্যান্ড। ম্যাচটির আগে লিওনেল মেসির বিপক্ষে মাঠে নামার সুযোগকে নিজের ক্যারিয়ারের অন্যতম সেরা অর্জন বলে উল্লেখ করেছেন সুইস ফরোয়ার্ড জেকি আমদোনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ২৫ বছর বয়সী এই ফরোয়ার্ড লিখেছেন, লিওনেল মেসির বিপক্ষে খেলা প্রতিটি ফুটবলারের স্বপ্ন। তার বিপক্ষে মাঠে নামতে পারলে এরপর ফুটবল থেকে অবসর নিলেও আমার কোনো আক্ষেপ থাকবে না।

নাটকীয় এক ম্যাচে মিশরকে ৩-২ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। অন্যদিকে, কলম্বিয়াকে টাইব্রেকারে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।

ফলে কোয়ার্টার ফাইনালে মেসির মুখোমুখি হওয়ার মধ্য দিয়ে দীর্ঘদিনের স্বপ্ন পূরণের অপেক্ষায় রয়েছেন আমদোনি।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ