Views Bangladesh Logo

ইরানে হামলা নিয়ে ট্রাম্পের সমালোচনায় হলিউড তারকারা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন স্থানে হামলা চালানোর পর এ নিয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন হলিউডের বেশ কয়েকজন তারকা। অনেকেই এ ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর কড়া সমালোচনা করেছেন।

ট্রাম্প এই হামলাকে ‘বড় ধরনের সামরিক অভিযান’ হিসেবে উল্লেখ করেন। ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে দুই দেশের মধ্যে চলমান সমঝোতা আলোচনার মধ্যেই এ হামলা চালানো হয়।

মার্কিন সংগীতশিল্পী জ্যাক হোয়াইট সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্পের যুদ্ধ ঘোষণার সমালোচনা করেন। তিনি বলেন, একজন রাষ্ট্রপতি যখন যুদ্ধ ঘোষণা করেন, তখন সেই সিদ্ধান্তের পদ্ধতি ও বক্তব্য কঠোরভাবে পর্যালোচনার দাবি রাখে। গাজায় শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে ট্রাম্প প্রস্তাবিত ‘বোর্ড অব পিস’ উদ্যোগ নিয়েও ব্যঙ্গ করেন তিনি এবং ট্রাম্পের শান্তির প্রতিশ্রুতি নিয়ে প্রশ্ন তোলেন।

কমেডি তারকা রোজি ও’ডোনেলও সামাজিক মাধ্যমে ট্রাম্পকে তীব্রভাবে সমালোচনা করেন। তিনি লিখেছেন, ট্রাম্প সব সময় মিথ্যা বলেন। পাশাপাশি তিনি মনে করিয়ে দেন, ট্রাম্পের যুদ্ধ ঘোষণা তার নির্বাচনী প্রতিশ্রুতির সঙ্গেও সাংঘর্ষিক।

হলিউড অভিনেতা মার্ক রাফালোও ট্রাম্প প্রশাসনের সমালোচনা করেছেন। তিনি বলেন, যুদ্ধ এড়াতে কূটনৈতিক উদ্যোগ না নেওয়া এবং কিছু নীতি ও কৌশল পরিস্থিতিকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

অভিনেতা জন কুসাক সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেন, এই যুদ্ধ শুরু করার মাধ্যমে সরকার অন্য বিষয় থেকে মানুষের দৃষ্টি সরিয়ে নিতে চাইছে।

অন্যদিকে অভিনেত্রী ক্যারি কুন ট্রাম্প প্রশাসনের সামরিক কাঠামো নিয়ে ব্যঙ্গ করে লিখেছেন, এটি যেন সত্যিকারের ‘ডিপার্টমেন্ট অব ওয়ার’।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ