Views Bangladesh Logo

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট আবেদন খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (১৮ আগস্ট) বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

রিটের পক্ষে শুনানিতে অংশ নেন আবেদনকারী আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত বৃহস্পতিবার সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ এবং রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে এই রিট করেন অ্যাডভোকেট মো. ইউনুছ আলী আকন্দ।

শুনানিতে তিনি দাবি করেন, সংবিধানের ৭০ অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণে সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত বা ভোট প্রকাশ করতে পারেন না, যা তাঁদের গণতান্ত্রিক অধিকারকে ক্ষুণ্ন করে।

পরবর্তীতে গত সোমবার (১৭ আগস্ট) উভয় পক্ষের শুনানি শেষে আদেশের জন্য মঙ্গলবার দিন ধার্য করেছিলেন আদালত। নির্ধারিত দিনে শুনানি শেষে রিট আবেদনটি খারিজের সিদ্ধান্ত জানান হাইকোর্ট।

উল্লেখ্য, বাংলাদেশ সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কোনো ব্যক্তি কোনো রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর যদি ওই দল থেকে পদত্যাগ করেন অথবা সংসদে দলের সিদ্ধান্তের বিপক্ষে ভোট দেন, তবে সংসদে তাঁর আসন শূন্য হবে। তবে এর জন্য তিনি পরবর্তী কোনো নির্বাচনে সংসদ সদস্য হওয়ার অযোগ্য হবেন না।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ