Views Bangladesh Logo

ইসরায়েলের বিমান ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর

উত্তর ইসরায়েলের রামাত ডেভিড বিমান ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে লেবাননভিত্তিক সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ।

মঙ্গলবার (৩ মার্চ) ভোরে ড্রোন মোতায়েন করে ঘাঁটির রাডার সাইট ও নিয়ন্ত্রণ কক্ষ লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

হিজবুল্লাহর দাবি, লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

অন্যদিকে, বাহরাইনে একটি মার্কিন বিমান ঘাঁটিতে হামলার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস।

সংস্থাটি জানায়, মঙ্গলবার সকালে বাহরাইনের শেখ ইসা এলাকায় অবস্থিত একটি মার্কিন ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে।

তবে সংশ্লিষ্ট পক্ষগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এসব হামলার বিষয়ে কোনো নিশ্চিতকরণ বক্তব্য পাওয়া যায়নি। সূত্র: আল-জাজিরা

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ