Views Bangladesh Logo

ভোররাতে ডেমরায় বাসে আগুন, হেলপারের মৃত্যু

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানীর ডেমরার দেইল্লা বাস স্টেশন এলাকায় অছিম পরিবহন নামে একটি বাসে অগ্নি সংযোগ করা হয়েছে। এতে দগ্ধ হয়ে বাসে ঘুমিয়ে থাকা মো. নাঈম (২২) নামে একজন বাস চালকের সহযোগী মৃত্যু হয়েছে। এছাড়াও আগুনে দগ্ধ হয়েছে বাসচালক রবিউল ইসলাম (২৫)।

রোববার (২৯ অক্টোবর) ভোররাত তিনটার দিকে বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা। ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জহিরুল ইসলাম জানান, “ভোররাত রাত ৩টার দিকে অছিম পরিবহনের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সেসময় চালক ও হেলপার বাসটিতে ঘুমাচ্ছিলেন। নাঈমের মরদেহ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও হাসপাতালে নেওয়া হয়েছে। রবিউলের শরীরের ১৭ শতাংশ পুড়ে গেছে। তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছে।”

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ