Views Bangladesh Logo

নিউইয়র্কে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ৬

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি হেলিকপ্টার দুর্ঘটনার শিকার হয়ে হাডসন নদীতে পড়েছে। এ দুর্ঘটনায় ৩ শিশুসহ ছয়জন নিহত হয়েছেন।

কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার (১০ এপ্রিল) নিউ জার্সির উপকূল ধরে যাওয়ার জন্য জর্জ ওয়াশিংটন ব্রিজে বাঁক নেয়ার পরপরই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। স্থানীয় সময় বিকেল ৩টার দিকে ম্যানহাটনের স্কাইপোর্ট থেকে হেলিকপ্টারটি উড্ডয়ন করেছিল ।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, নিহতদের ৫ জন একই পরিবারের সদস্য বলে জানিয়েছেন নিউইয়র্ক সিটির মেয়র এরিক অ্যাডামস। তিনি আরও জানান, তারা স্পেনের নাগরিক। আর অন্যজন পাইলট।

এ ব্যাপারে নিউ ইয়র্কের পুলিশ কমিশনার জেসিকা টিশ বলেন, নিহতদের পরিবারকে অবহিত না করা পর্যন্ত তাদের পরিচয় প্রকাশ করা হবে না। দুর্ঘটনার কারণ তদন্তাধীন।

নিউইয়র্কের দমকল কমিশনার রবার্ট টাকার বলেন, দুর্ঘটনার প্রথম খবর আসে বিকেল ৩টা ১৭ মিনিটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে উদ্ধারকারী নৌকাগুলো চালু করা হয়।

এ প্রসঙ্গে ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, দুই ব্লেড বিশিষ্ট বেল ২০৬ হেলিকপ্টার দুর্ঘটনার তদন্ত জাতীয় পরিবহন নিরাপত্তা বোর্ডের নেতৃত্বে পরিচালিত হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ