আর্জেন্টিনায় হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৭
আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে একটি অগ্নিনির্বাপক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। স্থানীয় কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।
বুধবার ( ২৯ জুলাই) বিধ্বস্ত হওয়া হেলিকপ্টারটি ছিল বেল ৪১২ মডেলের। এটি সান হুয়ান প্রদেশের ইশিগুয়ালাস্তো প্রাকৃতিক উদ্যানে দাবানল নেভানোর কাজে নিয়োজিত ছিল।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় সান জুয়ানের গভর্নর মার্সেলো ওররেগো বলেছেন, ‘আমরা আমাদের প্রদেশে সংঘটিত হেলিকপ্টার দুর্ঘটনার খবরটি পেয়েছি, যেখানে অত্যন্ত দুঃখজনকভাবে সাতজন প্রাণ হারিয়েছেন।’
নিহতদের মধ্যে রয়েছেন দমকলকর্মী, পুলিশ সদস্য এবং বেসামরিক সুরক্ষাকর্মী।
জরুরি সেবা সংস্থা জানিয়েছে, বুধবার সকালে হেলিকপ্টারটি ঘাঁটির সঙ্গে যোগাযোগ হারায়। এটি প্রতিবেশী লা রিওজা প্রদেশের দাবানল নিয়ন্ত্রণে সহায়তা করতে যাচ্ছিল। বিধ্বস্ত হওয়ার কারণ অনুন্ধানে তদন্ত চলছে।
সূত্র: দ্য এক্সপ্রেস ট্রিবিয়ন
মতামত দিন