Views Bangladesh Logo

চীনে ভারি বর্ষণে কাদা ও ভূমিধস, নিহত ১৬

চিনের পূর্বাঞ্চলীয় জিয়াংশি প্রদেশে ভারি বর্ষণে সৃষ্ট কাদা ও ভূমিধসে অন্তত ১৬ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ খবর জানানো হয়।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে সিনহুয়া নিউজ এজেন্সি জানায়, প্রদেশটির সুইচুয়ান কাউন্টিতে এ দুর্ঘটনা ঘটে। সাম্প্রতিক মাসগুলোতে দেশটির বিভিন্ন অঞ্চলে ঘটে যাওয়া একাধিক একই ধরনের প্রাকৃতিক দুর্যোগের ধারাবাহিকতায় সুইচুয়ানে এটি নতুন করে আঘাত হানল।

রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির এক অনলাইন প্রতিবেদনে বলা হয়েছে, সুইচুয়ান কাউন্টির গাওপিং শহরে ভূমিধসে সর্বোচ্চ ১৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া জুয়ান শহরে দুইজন এবং তাংহু শহরে আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়।

পরিস্থিতি মোকাবিলায় বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত সুইচুয়ান কাউন্টির ১৮ হাজারের বেশি বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ