Views Bangladesh Logo

সপ্তাহে দুই দিন ভার্চুয়াল শুনানি করবে হাইকোর্ট

জ্বালানি সাশ্রয় এবং বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনায় সপ্তাহে দুই দিন ভার্চুয়াল শুনানি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ।

রোববার হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুহাম্মদ নূরুল আমিন বিপ্লব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতি এবং জ্বালানি তেল ও বিদ্যুৎ সাশ্রয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, হাইকোর্ট বিভাগের আদালত কার্যক্রম সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি পরিচালিত হবে।

এ বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সোমবার (২০ এপ্রিল) হাইকোর্টের আইটি শাখা থেকে জুম আইডি ও পাসওয়ার্ড সংগ্রহ করার নির্দেশ দেওয়া হয়েছে।

জ্বালানি সংকট ও ব্যয় হ্রাসের লক্ষ্যে বিচার ব্যবস্থায় কার্যকারিতা ও দক্ষতা বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ