Views Bangladesh Logo

মির্জা ফখরুলের জামিন শুনানি ৭ ডিসেম্বর

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা থানায় করা মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন আবেদনের শুনানির জন্য আগামী বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) দিন ধার্য করেছেন হাইকোর্ট।

সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের হাইকোর্ট বেঞ্চ নতুন এ দিন ধার্য করেন। এর আগে গতকাল রোববার হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এদিকে, গত ২২ নভেম্বর এ মামলায় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিন নামঞ্জুর করেন নিম্ন আদালত।

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির মহাসমাবেশ চলাকালে প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগে রমনা থানায় পুলিশ বাদী হয়ে মামলা করে। মামলায় মির্জা ফখরুল ছাড়াও দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসসহ ৫৯ নেতাকর্মীকে আসামি করা হয়।

২৮ অক্টোবর রাতে গ্রেপ্তারের পর ডিবি অফিস থেকে মির্জা ফখরুলকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়। এ সময় তাকে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ