Views Bangladesh Logo

ঢাবির হল সংসদের সাবেক ভিপি ইমির জামিন বিষয়ে আদেশ বৃহস্পতিবার

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমির জামিন আবেদনের ওপর বৃহস্পতিবার (৩০ এপ্রিল) আদেশ দেবেন হাইকোর্ট।

বুধবার (২৯ এপ্রিল) বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ তথ্য জানান।

এর আগে চলতি বছরের ৭ মার্চ রাত সাড়ে নয়টার দিকে শাহবাগ থানার সামনে বঙ্গবন্ধুর ভাষণ বাজানোর কর্মসূচি নেন ইমিসহ কয়েকজন। রিকশায় মাইকে ভাষণ বাজানোর সময় ডাকসু নেতা এ বি জুবায়ের, মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদ এবং এনসিপির ছাত্রসংগঠন জাতীয় ছাত্র শক্তির আহ্বায়ক তাহমিদ আল মোদাসসিরসহ একদল শিক্ষার্থী বাধা দেয়। একপর্যায়ে এ বি জুবায়ের ও মোসাদ্দেক আলী ইমিসহ তিনজনকে জোর করে শাহবাগ থানায় নিয়ে যান এবং পুলিশ তাদের আটক করে। পরদিন তিনজনকে সন্ত্রাসবিরোধী আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ