Views Bangladesh Logo

লেবার পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ

বাংলাদেশ লেবার পার্টিকে রাজনৈতিক দল হিসেবে এক মাসের মধ্যে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ বিষয়ে আগে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বৃহস্পতিবার (২৯ মে) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী নিতাই রায় চৌধুরী ও এ এম মাহবুব উদ্দিন খোকন।

লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান নির্বাচন কমিশনের প্রতি নিবন্ধন দেওয়ার নির্দেশনা চেয়ে ২০২৩ সালের ১২ সেপ্টেম্বর হাইকোর্টে রিট আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ নভেম্বর হাইকোর্ট একটি রুল জারি করে, যাতে জানতে চাওয়া হয়—বাংলাদেশ লেবার পার্টিকে কেন নিবন্ধন দেওয়া হবে না।

রুলের ওপর শুনানি শেষে বৃহস্পতিবার চূড়ান্ত রায় ঘোষণা করেন হাইকোর্ট।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ