Views Bangladesh Logo

সুপ্রিম কোর্টের বিজয় ৭১ ভবন থেকে হাইকোর্ট-কর্মচারীর মরদেহ উদ্ধার

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অবস্থিত বিজয় ৭১ ভবনের একটি ওয়াশরুম থেকে হাইকোর্ট বিভাগের এক কর্মচারীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ জুন) দুপুর আড়াইটার দিকে ভবনের ওয়াশরুমের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়। জানা গেছে, কামাল হোসেন হাইকোর্টের বিচারপতি এনায়েত হোসেনের বেঞ্চে জমাদার হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরের দিকে বিজয় ৭১ ভবনের অষ্টম তলায় ওয়াশরুমের ভেতর গ্রিলের সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। খবর পেয়ে শাহবাগ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

প্রাথমিকভাবে পুলিশ ও সংশ্লিষ্টদের ধারণা, এটি একটি আত্মহত্যার ঘটনা। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিস্তারিত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ