Views Bangladesh Logo

হাসনাত আবদুল্লাহর নির্বাচনী ব্যানারে আগুন

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী প্রচার ব্যানারে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে উপজেলার খাইয়ার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ওসি মনিরুজ্জামান।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রসুলপুর ইউনিয়নের দক্ষিণ খাইয়ার-বুড়িপাড় সড়কের গাঙপাড় ব্রিজ সংলগ্ন সড়কে টানানো হাসনাত আবদুল্লাহর নির্বাচনি শাপলাকলি প্রতীকের কয়েকটি ব্যানারে আগুন দেওয়া হয়।

একই সময়ে আরও কয়েকটি স্থানে তার নির্বাচনী ব্যানার পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা তৈরি হয়।

দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার রাকিবুল ইসলাম জানান, পুলিশ ও সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে অবগত করা হয়েছে। দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এ বিষয়ে উপজেলা এনসিপি যুগ্ম সমন্বয়কারী শামীম কাউসার বলেন, দুর্বৃত্তরা রাতের আঁধারে আমাদের নির্বাচনী কয়েকটি ব্যানার পুড়িয়ে দিয়েছে। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বজায় রাখার জন্য ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ