Views Bangladesh Logo

বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড এখন কেইনের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হয়ে গেলেন হ্যারি কেইন। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পানামার বিপক্ষে জুড বেলিংহামের ক্রস থেকে হেডে গোল করে এই মাইলফলক স্পর্শ করেন ইংল্যান্ড অধিনায়ক। এটি ছিল বিশ্বকাপে তার ১১তম গোল, আর এই গোলের সুবাদে তিনি ছাড়িয়ে গেলেন গ্যারি লিনেকারের ১০ গোলের পুরনো জাতীয় রেকর্ড।

এই গোলের মধ্য দিয়ে বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে ইংল্যান্ডের হয়ে কেইনের মোট গোলসংখ্যা দাঁড়াল ১৮তে।

এর আগে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৪-২ গোলের জয়ে জোড়া গোল করে লিনেকারের সঙ্গে সমতায় এসেছিলেন কেইন। রেকর্ড ভাঙার পর লিনেকার নিজেই কেইনকে 'ইংল্যান্ডের সর্বকালের সেরা স্ট্রাইকার' বলে আখ্যায়িত করেছেন।

ক্লাব ফুটবলেও অসাধারণ মৌসুম পার করছেন বায়ার্ন মিউনিখের এই স্ট্রাইকার। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে চলতি মৌসুমে তার গোলসংখ্যা এখন ৭০।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ