Views Bangladesh Logo

যুদ্ধবিরতি বাস্তবায়িত হলেই কেবল আমেরিকান-ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেবে হামাস

হামাস জানিয়েছে, গাজা উপত্যকায় বিদ্যমান যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়ন করলেই কেবল তারা আমেরিকান-ইসরায়েলি নাগরিক এডান আলেকজান্ডারকে মুক্তি এবং আরও চারজন জিম্মির মরদেহ ফিরিয়ে দেবে। এটিকে যুদ্ধবিরতিকে ফের সঠিক পথে আনতে ‘ব্যতিক্রমী চুক্তি’ বলে অভিহিত করেছে ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠীটি।

শনিবার (১৫ মার্চ) হামাসের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, যুদ্ধবিরতির দ্বিতীয় পর্যায়ের দীর্ঘ বিলম্বিত আলোচনা মুক্তির দিন থেকেই শুরু এবং ৫০ দিনের বেশি স্থায়ী হতে পারবে না। ইসরায়েলকে মানবিক সহায়তা প্রবেশে বাধা দেয়া বন্ধ এবং মিশরের সাথে গাজার সীমান্তে কৌশলগত করিডোর থেকে সরে যেতে হবে।

নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা বলেন, আলোচনার বন্ধ দরজা খুলতে জিম্মিদের বিনিময়ে আরও ফিলিস্তিনি বন্দিদের মুক্তি দাবি জানাবে হামাস।

নিউ জার্সির টেনাফ্লিতে বেড়ে ওঠা ২১ বছর বয়সী এডান আলেকজান্ডারকে ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলার সময় তার সামরিক ঘাঁটি থেকে অপহরণ করা হয়েছিল, যা যুদ্ধের সূত্রপাত করেছিল। গাজায় আটক থাকা শেষ জীবিত আমেরিকান নাগরিক তিনি।

ইসরায়েল থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি, যেখানে সাপ্তাহিক বিশ্রামবারের জন্য সরকারি অফিস বন্ধ ছিল।

হামাস শর্তগুলো স্পষ্ট করার আগে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয় শুক্রবার (১৪ মার্চ) হামাসের বিরুদ্ধে ‘কারচুপি এবং মনস্তাত্ত্বিক যুদ্ধ’ করার অভিযোগ এনেছে।

মার্কিন যুক্তরাষ্ট্র জানিয়েছে, বুধবার (১২ মার্চ) স্থায়ী যুদ্ধবিরতি নিয়ে আলোচনার জন্য পক্ষগুলো আরও কয়েক সপ্তাহ যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব পেশ করেছে। এতে বলা হয়েছে, হামাস প্রকাশ্যে নমনীয়তার দাবি তুললেও নিজেরাই ‘সম্পূর্ণ অবাস্তব’ দাবি করছে।

শুক্রবার কায়রোতে হামাসের সিনিয়র নেতা খলিল আল-হাইয়া আসার পর মিশরে আলোচনা অব্যাহত রয়েছে। যুদ্ধবিরতিতে পৌঁছাতে মিশর এবং কাতার হামাসের সাথে গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে এবং যুদ্ধবিরতিকে আবার ট্র্যাকে ফিরিয়ে আনার লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছে।

মধ্যস্থতাকারীদের কাছ থেকেও তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ