Views Bangladesh Logo

মধ্যরাতে রাজধানীতে ঝড়-শিলাবৃষ্টি

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানী ঢাকায় মধ্যরাতে ঝড় ও শিলাবৃষ্টি হয়েছে। আধাঘণ্টার বেশি সময় ধরে চলা এই বৃষ্টির সঙ্গে ছিল দমকা হাওয়াও।

শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে শুরু হয় এই অবস্থার। গত বৃহস্পতিবার থেকেই রাজধানীসহ দেশের অনেক জায়গায় আকাশ ছিল মেঘে ঢাকা। কোথাও কোথাও বৃষ্টিও হয়েছে।

এরআগে, শনিবার সন্ধ্যা ৬টায় দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে অধিদপ্তর জানিয়েছিল, রাতে ঢাকা, রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় ঝোড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে।

এদিকে আরেক পূর্বাভাসে বলা হয়েছিল, শনিবার রাত ১টা পর্যন্ত কুমিল্লা, সিলেট এবং ময়মনসিংহ অঞ্চল সমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারী সংকেতও দেখাতে বলা হয়েছিল।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ