Views Bangladesh Logo

অগ্নিসংযোগকারীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে: প্রধানমন্ত্রী

যারা অগ্নিসংযোগের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘আমি মনে করি, যারা মানুষকে পুড়িয়ে মারে, জনগণের ও জাতীয় সম্পদের ক্ষতি করে তাদের ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই।’

রোববার (২৬ নভেম্বর) এ বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফল অনলাইনে প্রকাশকালে এসব কথা বলেন তিনি। এ সময় শেখ হাসিনা বলেন, ‘বিএনপি ও তার মিত্ররা যতক্ষণ পর্যন্ত সঠিকভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করেছে, ততক্ষণ তারা কোনো সমস্যার সম্মুখীন হননি। বরং তাদের ভাবমূর্তি আরও ভালো হয়েছে।’

সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোয় বিএনপি ও তার মিত্ররা জনগণ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। তিনি প্রশ্ন তুলে বলেন, 'যারা অগ্নিসংযোগে জড়িত বা যারা অগ্নিসংযোগের জন্য নির্দেশ দেয় বা অর্থ জোগায় তাদের নিয়ে সরকারের কী করা উচিত? আমরা কি তাদের ফুলের মালা দিয়ে বরণ করে নেব, নাকি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে? আমরা যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিই, তাহলে তারা অগ্নিসংযোগের সহিংসতা চালিয়ে যাবে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ