Views Bangladesh Logo

অন্তর্ভুক্তিমূলক বাজেট গঠনে গুরুত্ব দিয়েছে সরকার: অর্থমন্ত্রী আমির খসরু

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, এবারের বাজেট প্রণয়নে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে যাতে এটি অন্তর্ভুক্তিমূলক হয় এবং দেশের সব শ্রেণির মানুষ এর সুফল পায়। তার মতে, বাজেটের প্রতিটি দিকই আলাদা নীতিগত অবস্থানের প্রতিফলন।

শনিবার (১৩ জুন) রাজধানীর একটি হোটেলে পররাষ্ট্র মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) যৌথ আয়োজনে অনুষ্ঠিত ‘বাণিজ্য, অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অর্থনৈতিক কূটনৈতিক কর্মপরিকল্পনা’ বিষয়ক সম্মেলনের একটি অধিবেশনে তিনি এসব কথা বলেন।

‘ঝুঁকি মোকাবিলায় স্থিতিস্থাপকতার সদ্ব্যবহার’ শীর্ষক প্লেনারি সেশনে অংশ নিয়ে অর্থমন্ত্রী বলেন, করনীতি নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নীতিনির্ধারকদের করব্যবস্থাকে একটি কার্যকর উপাদান হিসেবে বিবেচনা করা। এজন্য দক্ষ ও বিশেষজ্ঞ একটি দল প্রয়োজন, যারা সুশৃঙ্খলভাবে করনীতি পরিচালনা করতে সক্ষম হবে।

তিনি আরও বলেন, সরকার একটি নতুন কাঠামো গড়ে তুলছে, যেখানে নীতি প্রণয়নকারী সংস্থাগুলোর সিদ্ধান্তে জনগণের মতামত প্রতিফলিত হবে। নীতির মূল উদ্দেশ্যই হলো সম্ভাব্য প্রভাব সম্পর্কে স্পষ্ট ধারণা থাকা এবং সে অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা।

অর্থমন্ত্রী জানান, কার্যকর নীতিনির্ধারণের জন্য সুস্পষ্ট দায়িত্ব বিভাজন থাকা জরুরি। সঠিকভাবে নীতি প্রণয়ন করা গেলে তার বাস্তবায়ন অনেক সহজ হয়ে যায়।

অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানসহ বিডার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ