Views Bangladesh Logo

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৪ লেন করার পরিকল্পনা: সেতুমন্ত্রী

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক চার লেনে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। হাইওয়ে ইমপ্রুভমেন্ট ফেজ ওয়ানের আওতায় ২৬ দশমিক ২১ কিলোমিটার সড়ক চার লেনে প্রশস্ত করার প্রকল্পটির পিপিপি অনুমোদন হয়েছে এবং এর কাজ ২০২৯ সালের মধ্যে সম্পন্ন হবে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সংসদ অধিবেশনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সেতুমন্ত্রী জানান, এই অংশের মধ্যে ২ দশমিক ৬ কিলোমিটার ফ্লাইওভার রয়েছে। অবশিষ্ট প্রায় ৪৮ কিলোমিটার অংশের সম্ভাব্যতা সমীক্ষা চলমান এবং জাইকার সঙ্গে অর্থায়ন নিয়ে আলোচনা চলছে। তিনি বলেন, মহাসড়কের বাকি অংশ চার লেনে উন্নীত করতে দ্রুত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

মন্ত্রী স্বীকার করেন, এটি একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা। তবে দুর্ঘটনাপ্রবণ স্থানগুলোতে ইতিমধ্যে কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, দুর্ঘটনাপ্রবণ হওয়ায় ১৫৯ কিলোমিটার দীর্ঘ এই মহাসড়ক চার লেনে উন্নীত করার দাবি দীর্ঘদিনের। এ লক্ষ্যে একাধিকবার সমীক্ষা পরিচালিত হয়েছে। ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে সুইডিশ কনসালট্যান্ট নামের একটি প্রতিষ্ঠান সমীক্ষা চালায়, যেখানে এ কাজের প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছিল ১০ হাজার কোটি টাকা।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ