Views Bangladesh Logo

প্রধানমন্ত্রী গোল্ডকাপ ফুটবল ঘিরে সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ৭ দফা নির্দেশনা

প্রধানমন্ত্রী গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬-কে সামনে রেখে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানকে প্রচার-প্রচারণা জোরদারের নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা ও মাঠ পর্যায়ের শিক্ষা অফিসগুলোর জন্য এই সাত দফা নির্দেশনা জারি করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে তাদের প্রধান ফটক এবং ক্যাম্পাসের দৃশ্যমান স্থানে বাধ্যতামূলকভাবে ব্যানার প্রদর্শন করতে হবে। পাশাপাশি মাঠ পর্যায়ের শিক্ষা অফিসগুলোর আওতাধীন এলাকায় দর্শনীয় অথবা গুরুত্বপূর্ন স্থানে টুর্নামেন্টের লোগো, মাসকট, ড্রপডাউন গেট ব্যানার ও ফেস্টুন স্থাপনের নির্দেশ দেওয়া হয়েছে।

শ্রেণিকক্ষে নোটিশ প্রদান ও নোটিশ বোর্ডে তথ্য সাঁটানোর মাধ্যমে শিক্ষার্থী ও শিক্ষকদের এই প্রতিযোগিতা সম্পর্কে অবহিত করতে বলা হয়েছে। এছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ও ওয়েবসাইটে প্রতিযোগিতা সংক্রান্ত প্রচারণামূলক তথ্য প্রকাশের নির্দেশনা দেওয়া হয়েছে।


মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ