Views Bangladesh Logo

সরকারের পাঁচ মাস পূর্তি: বিকেলে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন

১৩তম জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের দায়িত্ব গ্রহণের সফল পাঁচ মাস পূর্তি উপলক্ষে একটি বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে সরকার।

শনিবার (১৮ জুলাই) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের (পিএমও) ‘করবী’ মিলনায়তনে এই সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের কর্মকর্তারা জানান, আজকের ব্রিফিংয়ে সরকারের বিগত পাঁচ মাসের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, নীতিগত সিদ্ধান্ত, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা গণমাধ্যমের সামনে বিস্তারিতভাবে তুলে ধরা হবে।

গুরুত্বপূর্ণ এই সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রধান মুখপাত্র মাহদী আমিন। এ ছাড়াও উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের উচ্চপদস্থ কর্মকর্তা এবং অন্যান্য সদস্যরা।

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের পর গত ১৭ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে শপথ ও দায়িত্ব গ্রহণের মাধ্যমে নতুন মেয়াদের কার্যক্রম শুরু করে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ