Views Bangladesh Logo

সরকার শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় প্রস্তুত: আইনমন্ত্রী

ইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসছে সরকার। কোটা পদ্ধতি সংস্কারের বিষয়ে সরকার নীতিগতভাবে একমত বলেও জানিয়েছেন তিনি।


আজ বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুরে মন্ত্রী সাংবাদিকদের এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, “আন্দোলনরত শিক্ষার্থীরা যখনই আলোচনায় বসতে রাজি হবেন, তখনই এ আলোচনা হবে। আজ বৃহস্পতিবার বিকেলেই বৈঠকটি হতে পারে। এই আলোচনার জন্য দুজন মন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়েছে।”

তিনি জানান, তাঁকে ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীকে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার জন্য দায়িত্ব দেওয়া হয়েছে।

এদিকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও বলেছেন, আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে আজ বিকেলেই বৈঠকটি হতে পারে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ