Views Bangladesh Logo

প্রতি ঘনমিটার গ্যাস বিক্রিতে সরকারের ৩ টাকা ৩৯ পয়সা ভর্তুকি: নসরুল হামিদ

প্রতি ঘনমিটার গ্যাস বিক্রিতে সরকার তিন টাকা ৩৯ পয়সা লোকশান দি চ্ছে। এই ব্যয়কে সুষম উন্নয়নের জন্য বাধা বলে মনে করছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) পেট্রোবাংলায় গ্যাসের চাহিদা-সরবরাহের সঙ্গে অনুসন্ধান উত্তোলনে করণীয় নির্ধারণ বিষয়ক আয়োজিত এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

নসরুল হামিদ বলেন, সমালোচনা না করে কীভাবে সরবরাহ বাড়ানো যায়-তার সুষ্পষ্ট প্রস্তাবনা প্রয়োজন। দেশিয় গ্যাস আমদানিকৃত এলএনজির সাথে মিশিয়ে মিশ্রিত গ্যাসের প্রতি কিউবিক মিটার ক্রয় মূল্য ২৪ দশমিক ৮০ টাকা এবং গড়ে বিক্রয় করা হয় প্রতি কিউবিক মিটার ২১ দশমিক ৪১ টাকা। এই ঘাটতি সুষম উন্নয়ন ব্যাহত করতে পারে। তা ছাড়াও বিদ্যুতে চাহিদা মতো গ্যাস দিতে পারলে ভর্তুকি প্রায় ৭০ ভাগ কমে যাবে।
এখন সরকার দেশীয় গ্যাসের সঙ্গে আমদানি করা গ্যাস বিক্রি করে থাকে। তবে দেশীয় গ্যাসের দামের সঙ্গে আমদানি করা গ্যাসের দর সমন্বয় করে দাম নির্ধারণ করা হয়। গত বছরের শুরুতেই গ্যাসের দাম বৃদ্ধি করা হলেও ভর্তুকি থেকে যায়।

তিনি বলেন, প্রযুক্তির সহায়তায় সমন্বিতভাবে তেল-গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে কার্যক্রম আরও বাড়ানো হবে। ২০২৪-২৫ সারের মধ্যে ৪৮টি কূপ খনন করা হবে। আরও ১০০টি কূপ খননের কার্যক্রম নেওয়া হচ্ছে। গ্যাসের চাহিদা উত্তরোত্তর বাড়ছে। চাহিদার সাথে সরবরাহের সমন্বয় করে অর্থনৈতিক অগ্রযাত্রা অব্যাহত রাখা হবে।

প্রতিমন্ত্রী বলেন, বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে পরিকল্পনা সাজাবো। ২০২৯-৩০ সালের দিকে দৈনিক গ্যাসের চাহিদা হতে পারে ৬ হাজার ৬৫৫ মিলিয়ন ঘনফুট। অন্যদিকে নিজস্ব খনিতে মজুদ কমে যাচ্ছে। বিকল্প জ্বালানির চিন্তাও আমাদের করতে হচ্ছে। প্রতিটি কাজের টাইম লাইন থাকা বাঞ্ছনীয়।

সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাখরাবাদ গ্যাস বিতরণ কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক মো.আনোয়ার ইসলাম ও পেট্রোবাংলার মহাব্যবস্থাপক মেহেরূর হাসান। এতে বক্তব্য রাখেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব মো: নূরুল আলম।

পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার-এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন-ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভুতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. বদরুল ইমাম, অধ্যাপক ড. এ এসএম ওবায়দুল্লাহ, অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন ভূইয়া, সহযোগী অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভুতাত্ত্বিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. হুসেন মো. সায়েম, অধ্যাপক মো. সাখাওয়াত হোসেন, বুয়েট-এর অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও অধ্যাপক ড. মো. ইজাজ হোসেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ