বিশ্ববাজারে ৭ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাল স্বর্ণের দাম
বিশ্ববাজারে স্বর্ণের দাম টানা চতুর্থ সেশনে বেড়ে সাত সপ্তাহের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। মূলত হরমুজ প্রণালি পুনরায় খোলার সম্ভাবনা তৈরি হওয়ায় ভূ-রাজনৈতিক উত্তেজনা কমে যাওয়ার আশা এবংএবং বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক হওয়ার প্রত্যাশায় মূল্যবান এই ধাতুর দাম উর্ধ্বমুখী হয়েছে।
রয়টার্সের তথ্য অনুসারে, বিশ্ববাজারে স্পট স্বর্ণের দাম ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,২৮৫.৬৯ ডলারে দাঁড়িয়েছে, যা ১৮ জুনের পর সর্বোচ্চ। একই সময়ে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচারস ০.৯ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪,৩৪৫.৫০ ডলারে পৌঁছেছে।
বিশ্লেষকরা বলছেন, মার্কিন ডলারের দুর্বলতা এবং ট্রেজারি ইয়েল্ড কমে যাওয়ায় বিনিয়োগকারীরা স্বর্ণের দিকে ঝুঁকেছেন। এছাড়া ইরান-ওমান চুক্তির খবরে আন্তর্জাতিক বাজারে আশাবাদ আরও বেড়েছে।
তাদের ধারণা, এই চুক্তিটি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার পাঁচ মাসব্যাপী সংঘাত কমাতে এবং গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালির মধ্য দিয়ে নৌ-চলাচল পুনরায় স্বাভাবিক হওয়ার সম্ভাবনা বিনিয়োগকারীদের আস্থা বাড়িয়েছে, যার ফলে স্বর্ণের দাম আরও বেড়েছে।
মতামত দিন