২১ মামলায় গোলাম দস্তগীর গাজীর হাইকোর্টে জামিন আবেদন
জুলাই অভ্যুত্থান চলাকালে হতাহতের ঘটনায় নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় দায়ের করা ২১ মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।
বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের হাইকোর্ট বেঞ্চে রোববার (৬ সেপ্টেম্বর) আবেদনটির শুনানি হওয়ার কথা রয়েছে।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২৫ আগস্ট ভোরে রাজধানীর শান্তিনগরে এক আত্মীয়ের বাসা থেকে গোলাম দস্তগীর গাজীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
পরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। এছাড়া দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে আরও মামলা রয়েছে।
মতামত দিন