Views Bangladesh Logo

শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানালেন জি এম কাদের

পশ্চিমবঙ্গের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের মাধ্যমে সোমবার পাঠানো শুভেচ্ছা বার্তাটি নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলেও প্রকাশ করেছেন তিনি।

গত রোববার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দায়িত্ব নেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী।

জি এম কাদেরের শুভেচ্ছা বার্তায় শুভেন্দুর নেতৃত্বের ভূয়সী প্রশংসা করা হয়েছে। বিজেপির জয়কে ‘ঐতিহাসিক’ এবং শুভেন্দুর মুখ্যমন্ত্রিত্বকে ‘মাইলফলক’ হিসেবে বর্ণনা করে জি এম কাদের বলেছেন, এই সাফল্য শুধু বিজেপির নয়, পশ্চিমবঙ্গের গণতান্ত্রিক অভিযাত্রার জন্যও তাৎপর্যপূর্ণ।

নন্দীগ্রাম আন্দোলন থেকে শুরু করে বিধানসভা ও সংসদে দীর্ঘ রাজনৈতিক পথচলায় শুভেন্দু দৃঢ়তা ও তৃণমূলের মানুষের সঙ্গে গভীর সংযোগ গড়ে তুলেছেন বলে বার্তায় উল্লেখ করেন জি এম কাদের। তিনি বলেন, শুভেন্দুর নেতৃত্বে পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য, সংস্কৃতি ও পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে এবং দুই বাংলার মানুষের সম্পর্ক আরও সুদৃঢ় হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ