মার্কিন নিষেধাজ্ঞার হুশিয়ারির মধ্যেই বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে কমলো অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞার হুমকির জেরে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলো।
সোমবার (২৪ আগস্ট) আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, সোমবার লেনদেনের শুরুতে অপরিশোধিত বেঞ্চমার্ক ব্র্যান্ড ক্রুডের দাম ১ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৯৩.৪৫ ডলারে নেমে এসেছে এবং একই সাথে মার্কিন জ্বালানি তেলের দামও ১ শতাংশের বেশি কমে প্রতি ব্যারেল ৮৬.১৪ ডলারে বিক্রি হচ্ছে।
এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, তেহরানের জন্য একটি অর্থনৈতিক ‘ডি-ডে’ আসতে চলেছে। নতুন এই নিষেধাজ্ঞাগুলোর বিষয়ে বিস্তারিত জানাতে তিনি সোমবার বিকেলে একটি সংবাদ সম্মেলন আহ্বান করেছেন।
তেল উৎপাদনকারী শীর্ষদেশগুলোর অন্যতম ইরানকে কেন্দ্র করে ওয়াশিংটনের সম্ভাব্য পদক্ষেপ এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব নিয়ে বিনিয়োগকারীদের পর্যালোচনার পরই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে এই পরিবর্তন দেখা গেছে।
মতামত দিন