Views Bangladesh Logo

জ্বালানি তেলের দাম ব্যারেলপ্রতি ১০৬ ডলার ছাড়িয়েছে

হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজ আটক করা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান পাল্টাপাল্টি উত্তেজনার প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও বেড়েছে। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের প্রধান তেল মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম শুক্রবার ভোরে ব্যারেলপ্রতি ১০৬ ডলার অতিক্রম করে।

গ্রিনিচ মিন টাইম ১টা নাগাদ ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়ায় ১০৬ ডলার ৮০ সেন্টে, যা আগের দিনের তুলনায় প্রায় ৫ শতাংশ বেশি। এর আগে বুধবারই দুই সপ্তাহ পর প্রথমবারের মতো তেলের দাম ১০০ ডলারের ওপরে উঠেছিল।

বিশ্লেষকদের মতে, বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন রুট হরমুজ প্রণালি নিয়ে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে ক্রমবর্ধমান সংঘাতই এই মূল্যবৃদ্ধির প্রধান কারণ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ