Views Bangladesh Logo

নিখোঁজের এক বছর পর রাজধানীতে কিশোরী উদ্ধার

রাজধানীর বংশাল এলাকা থেকে নিখোঁজের এক বছর পর এক কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে শাহ আলী থানা এলাকার একটি বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

বংশাল থানার বরাতে ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার (মিডিয়া) মো. আকতার হোসেন জানান, ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টার দিকে স্কুলে যাওয়ার কথা বলে বাসা থেকে বের হওয়ার পর ওই কিশোরী নিখোঁজ হয়। এ ঘটনায় তার বাবা মো. জিন্নাত পরদিন বংশাল থানায় সাধারণ ডায়েরি করেন।

জিডির তদন্ত করতে গিয়ে তথ্যপ্রযুক্তির সহায়তায় কিশোরীর অবস্থান শনাক্ত করে পুলিশ। পরে শনাক্ত করা অবস্থানের ভিত্তিতে বুধবার রাতে শাহ আলী থানা এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে কিশোরীকে তার পরিবারের জিম্মায় হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ