Views Bangladesh Logo

বিশ্বকাপ ব্যর্থতায় চাকরি ছাড়লেন ঘানার কোচও

Sports Desk

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপে নকআউট পর্বে একেকটা দলের বিদায়ঘণ্টা বেজে যাওয়ার পর শোনা যাচ্ছে কোচদের দায়িত্ব ছেড়ে দেওয়ার খবর। এ তালিকায় যোগ দিলেন ঘানার কোচ কার্লোস কুইরোজও। দল শেষ বত্রিশ থেকে বিদায় নেওয়ার পর চাকরি ছাড়লেন তিনি।

নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম হ্যান্ডলে গত রাতে বিশাল এক বার্তায় পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন কুইরোজ। বিদায় বেলায় ঘানাকে নিয়ে আবেগী বার্তা দিয়েছেন তিনি। রিয়াল মাদ্রিদের সাবেক এই কোচ সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘হয় জিতবেন না হয় কিছু শিখবেন—জীবন আর ফুটবল আমাদের এই চিরন্তন শিক্ষা দেয়। ঘানার উদ্দেশ্যে বলতে চাই। গর্ব নিয়ে সফর শেষ করছি। নির্দিষ্ট কোনো উচ্চতায় ওঠাকে শেষ গন্তব্য ধরে নেওয়া ঠিক নয়। বরং, সেখান থেকেই নতুন স্বপ্নের শুরু হওয়া উচিত।’

মার্চের আন্তর্জাতিক বিরতির পর অটো আদ্দোকে কোচের পদ থেকে সরিয়ে দিয়েছিল ঘানা ফুটবল অ্যাসোসিয়েশন। এপ্রিলে কুইরোজ স্বল্পমেয়াদি চুক্তিতে ঘানার প্রধান কোচ হয়েছিলেন। তার অধীনে ঘানা গ্রুপ পর্ব পেরিয়ে শেষ বত্রিশে ওঠে ঘানা। তবে গত পরশু কানসাসে কলম্বিয়ার কাছে ১-০ গোলে হেরে আগেভাগেই পথচলা থেমে যায় আফ্রিকার দলটির।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ