Views Bangladesh Logo

ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের আভাস পাচ্ছি: মাহদী আমিন

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিভিন্ন ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং ও কারচুপির আভাস পাচ্ছি।

বুধবার (৪ ফেব্রুয়ারি) রাজধানীর একটি হোটেলে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে নির্বাচনী বিষয়ে কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মাহদী আমিন এ কথা বলেন।

তিনি বলেন, ফেব্রুয়ারির ১২ তারিখে নির্বাচন অনুষ্ঠিত হবে, ইনশাআল্লাহ। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ ১৬ বছর ধরে আমরা এই দিনের জন্য লড়াই করেছি। ১৬ বছরের সুদীর্ঘ সংগ্রাম ও গণঅভ্যুত্থানের মূল উদ্দেশ্য ছিল এমন একটি রাষ্ট্রব্যবস্থা নির্মাণ যেখানে জনগণই হবে সব রাজনৈতিক ক্ষমতার উৎস।

মাহদী বলেন, আমরা দেখেছি ২০১৪ সালের বিনা ভোটের নির্বাচন, ২০১৮ সালের নিশিরাতের নির্বাচন এবং ২০২৪ সালের ডামি ভোটের নির্বাচন—এগুলোতে জনগণের ভোটের অধিকার কুক্ষিগত হয়েছে।

তিনি আরও বলেন, একটি লেভেল (প্লেয়িং) ফিল্ড আমরা বিশ্বাস করি। যদি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত হয়, ইনশাআল্লাহ বিএনপির জয় নিশ্চিত হবে, ধানের শিষের জয় নিশ্চিত হবে। আমাদের প্রত্যাশা, সাংবাদিকরা নিরপেক্ষভাবে সত্য তুলে ধরবেন।

মাহদী আমিন সাংবাদিকদের প্রশংসা করে বলেন, পোস্টাল ব্যালটের ক্ষেত্রে কী ধরনের ইঞ্জিনিয়ারিং হয়েছিল তা আপনারা তুলে ধরেছেন।

তিনি বলেন, ঢাকায় অনেক জায়গায় ভোটার মাইগ্রেশন হয়েছে, অনেক ধরনের বোরকা তৈরির কথা বলা হচ্ছে। আসুন সবাই মিলে নির্বাচনে যেকোনো ধরনের অনিয়ম, কারচুপির বিরুদ্ধে দেশের জন্য একসাথে কাজ করি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ