Views Bangladesh Logo

ইরানকে অবিলম্বে হামলা বন্ধের সতর্কবার্তা জিসিসির

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় ইরানকে সামরিক হামলা বন্ধ করার কড়া হুঁশিয়ারি দিয়েছে গালফ কো-অপারেশন কাউন্সিল (জিসিসি)। রোববার (১ মার্চ) জোটভুক্ত ছয়টি দেশ—সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, ওমান, কাতার ও কুয়েত—জরুরি বৈঠকের পর এই অবস্থান প্রকাশ করে।

বৈঠকে বলা হয়, ইরানের সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় সদস্য রাষ্ট্রগুলোর বেসামরিক ও আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে, যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। জিসিসি সতর্ক করে জানিয়েছে, নিজেদের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ে গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইসরায়েল ও যুক্তরাষ্ট্র যৌথভাবে ইরানে সামরিক অভিযান চালানোর পর। এতে তেহরানসহ বিভিন্ন শহরে হামলার ঘটনা ঘটে, যেখানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হন। পরে ইরান পাল্টা প্রতিশোধ হিসেবে ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শুরু করে।

জিসিসি বিশ্বের কাছে আহ্বান জানিয়েছে, অস্থিরতা কমাতে কার্যকর ভূমিকা নেবে। একই সঙ্গে সদস্য দেশগুলো তাদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে। সামরিক বিশ্লেষকরা জানিয়েছেন, আঞ্চলিক উত্তেজনা চলমান থাকায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ