Views Bangladesh Logo

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় ১০ ঘণ্টা থাকবে না গ্যাস

 VB  Desk

ভিবি ডেস্ক

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর মিরপুর, আগারগাঁও, শ্যামলীসহ বেশ কিছু এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

বুধবার (৭ অক্টোবর) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগারগাঁও, তালতলা পশ্চিমাংশ, শেওড়াপাড়া পশ্চিমাংশ, কাজীপাড়া পশ্চিমাংশ, মিরপুর-১০ পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফুট ও পীরের বাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও সিএনজি ফিলিং স্টেশনগুলোতে গ্রাহকরা গ্যাস পাবেন না। পাশাপাশি এর আশেপাশের এলাকাগুলোতেও গ্যাসের স্বল্পচাপ সৃষ্টি হতে পারে।

সাময়িক এই অসুবিধার জন্য বিজ্ঞপ্তিতে গ্রাহকদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ