Views Bangladesh Logo

শুক্রবার সাভার-আশুলিয়ায় ২৪ ঘণ্টা থাকবে না গ্যাস

 VB  Desk

ভিবি ডেস্ক

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের কারণে আগামীকাল আশুলিয়া ও সাভারসহ বিস্তীর্ণ এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামীকাল শুক্রবার সকাল ৮টা থেকে শুরু করে পরবর্তী ২৪ ঘণ্টা অর্থাৎ শনিবার সকাল ৮টা পর্যন্ত এসব এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। জরুরি সংস্কার কাজের জন্য এই সাময়িক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকার তালিকায় থাকা এলাকাগুলোর মধ্যে রয়েছে আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত সড়কের উভয় পাশ, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্ল্যান্ট, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর ও সাভার টাউন এলাকা। এছাড়া সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের আশপাশ, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডারবর, ভাদাইল ও লতিফপুরসহ সংশ্লিষ্ট এলাকায় গ্যাস সংযোগ বিচ্ছিন্ন থাকবে। সরবরাহ বন্ধ থাকার পাশাপাশি এসব এলাকার পার্শ্ববর্তী অঞ্চলগুলোতেও গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে সতর্ক করেছে তিতাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নয়ন প্রকল্পের স্বার্থে পাইপলাইন স্থানান্তরের কাজ দ্রুত সম্পন্ন করে নির্ধারিত সময়ের মধ্যেই সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা চলছে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ