Views Bangladesh Logo

আজ ঢাকার যেসব এলাকায় গ্যাস সরবরাহ থাকবে না

 VB  Desk

ভিবি ডেস্ক

রাজধানী ঢাকার কয়েকটি এলাকায় আজ সোমবার (১০ জুন) আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

রোববার দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এ তথ্য জানায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্যাস পাইপলাইনের জরুরি স্থানান্তর কাজের জন্য আগামী ১০ জুন (সোমবার) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা ঘটিকা পর্যন্ত মোট আট ঘণ্টা মুগদা, মান্ডা, মানিকনগর (ধলপুর), বাসাবো, শাহজাহানপুর ও গোপীবাগ এলাকায় বিদ‍্যমান সব শ্রেণীর গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। এ ছাড়া, ওই সময়ে আশেপাশের এলাকায় গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে।

একইসঙ্গে বিজ্ঞপ্তিতে, গ্যাস গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে তিতাস।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ