Views Bangladesh Logo

রাত থেকে ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

 VB  Desk

ভিবি ডেস্ক

জরুরি পাইপলাইন মেরামত কাজের জন্য আজ শনিবার (৬ জুন) রাত থেকে দেশের বেশ কিছু এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছে।

তিতাস গ্যাসের পক্ষ থেকে জানানো হয়, একটি উচ্চচাপ সম্পন্ন গ্যাস সঞ্চালন পাইপলাইনে জরুরি লিকেজ (ছিদ্র) মেরামতের কাজ করা হবে। এই কারণে আজ রাত ৮টা থেকে শুরু করে আগামীকাল রোববার সকাল ৬টা পর্যন্ত মোট ১০ ঘণ্টা নির্দিষ্ট কিছু এলাকায় গ্যাস সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। কোনো কোনো এলাকায় এই সময়ে গ্যাসের চাপ একদম কম থাকতে পারে।

বার্তায় বলা হয়েছে, শনিবার (৬ জুন) রাত ৮টা থেকে রোববার (৭ জুন) সকাল ৬টা পর্যন্ত কাঁচপুর থেকে তারাবো বিশ্বরোড, রূপসী, বরপা ও ভুলতা মোড় এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। একই সময়ে মুড়াপাড়া ও লক্ষণখোলা ডিআরএসের আওতাধীন সব ধরনের গ্রাহকও গ্যাস সুবিধা থেকে বঞ্চিত হবেন।

গ্রাহকদের এই সাময়িক দুর্ভোগের জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। একই সঙ্গে এই সময়ে বিকল্প ব্যবস্থা রাখার এবং কাজ শেষে গ্যাস ব্যবহারের ক্ষেত্রে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ