Views Bangladesh Logo

আজ ঢাকার যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

পানগাঁও ভাল্ভ স্টেশনের লিকেজযুক্ত আউটলেট ভাল্ভ পরিবর্তনের কাজের জন্য আজ মঙ্গলবার ঢাকা জেলার বেশ কয়েকটি এলাকায় টানা আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার (২৫ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঙ্গাওয়ান ভাল্ভ স্টেশনের একটি লিকিং আউটলেট ভাল্ভ পরিবর্তনের কাজের জন্য মঙ্গলবার সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত মোট আট ঘণ্টা জিনজিরা, ঢোলেশ্বর, পাঙ্গাওয়ান এবং কেরানীগঞ্জের কিছু অংশে সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

এছাড়া এসব এলাকার আশেপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

গ্রাহকদের এমন সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ