Views Bangladesh Logo

চট্টগ্রামে গ্যাস সরবরাহ শুরু

ট্টগ্রামে গ্যাস সরবরাহ শুরু হয়েছে। তবে আজ শনিবার (২০জানুয়ারি) দুপুরের পর থেকে সরবরাহ স্বাভাবিক হবে বলে জানা যায়।

রূাপান্তরিত প্রাকৃতিক গ্যাস কোম্পানি (আরপিজিসিএল) সূত্র বলছে, গত রাত শুক্রবার (১৯ জানুয়ারি) থেকে সরবরাহ শুরু হয়েছে। রাত সাড়ে ১০টা থেকে ১১ টার মধ্যে পাইপ লাইনে ফের এলএনজি সরবরাহ শুরু হয়েছে। তবে ধীরে ধীরে সরবরাহ বাড়ছে। আজ দুপুরের পর সরবরাহ স্বাভাবিক হবে।

শুক্রবার সকাল থেকেই চট্টগ্রাম এবং এর আশে পাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ ছিল। মহেশখলির এলএনজি টার্মিণাল গ্যাস সরবরাহ করতে না পারতে চ্টগ্রামের পাশাপাশি ঢাকায়ও কম গ্যাস সরবরাহ করা হয়।

এখন প্রতিদিন গতে ২৪শ থেকে ২৫শ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হয়। এরমধ্যে আমদানি করা গ্যাস (এলএনজি) ৫০০ মিলিয়ন ঘনফুট। শুক্রবার এলএনজি সরবরাহ বন্ধ থাকায় চরম গ্যাস সংকট দেখা দেয়।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ