গ্যাস সংকট কাটতে আরো দেড়মাস
গ্যাসের সংকট কাটতে আরো দেড় মাসের মতো সময় প্রয়োজন হবে। মার্চের দ্বিতীয় সপ্তাহে সংস্কারের জন্য দেশের বাইরে যাওয়া এলএনজি টার্মিণালটি দেশে ফিরলে এই সংকট কাটে যাবে। বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ আজ মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
চলমান গ্যাস সংকটে কারণে গৃহস্থালির চুলা না জ্বলার সঙ্গে শিল্প এবং বিদ্যুৎ উৎপাদনে সংকট দেখা দিয়েছে। এখন প্রতিদিন চার হাজার মিলিয়ন ঘনফুট চাহিদার বিপরীতে এখন দৈনিক ২ হাজার ৫০০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করা হচ্ছে।
প্রতিমন্ত্রী বলেন, বিবিয়ানাতে নতুন এক দশমিক ৬ টিসিএফ নতুন গ্যাসের নতুন মজুদ পাওয়াগেছে। নতুন বছরের জন্য এটি একটু সুখবর। তবে এই সুখবরটি নিশ্চিত হতে আরো কিছুদিন সময় প্রয়োজন হবে বলে জানান তিনি। প্রতিমন্ত্রী বলেন, আগামী ২/৩ মাসের মধ্যে আমরা তেল কি পরিমান পাব সে বিষয়ে আমরা একটা পরিস্কার ধারনা দিতে পারবো। তিনি বলেন, এখন আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে নিজস্ব জ্বালানির অনুসন্ধানে জোর দেয়া। আমরা ২০২৫ সালের মধ্যে ৪৬টি গ্যাস কূপ খনন করবো। এরপর আরো ১০০ কূপ খনন করার একটি পরিকল্পনা রয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এবার রমজান এবং গ্রীষ্মে আগের চেয়েও বিদ্যুতের চাহিদা বৃদ্ধি পাবে। এই চাহিদা মোকাবেলাতে সরকার উদ্যোগ নিচ্ছে। ইতোমধ্যে আগামী গ্রীষ্মের চাহিদা সাড়ে ১৭ হাজার মেগাওয়াট নির্ধারণ করা হয়েছে।
এই চাহিদা মোকাবেলায় উৎপাদন, সঞ্চালন এবং বিতরণ তিন যায়গাতেই সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানান নসরুল হামিদ।

মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে