Views Bangladesh Logo

শ্যামপুরে অটোরিকশার ধাক্কায় গার্মেন্টসকর্মী নিহত

রাজধানীর শ্যামপুরে অটোরিকশার ধাক্কায় দিনা বেগম (৩৪) নামে এক গার্মেন্টসকর্মী নিহত হয়েছেন। শনিবার (২৯ আগস্ট) রাত ১২টা ৪০ মিনিটের দিকে শ্যামপুর থানাধীন ঢাকা হাইওয়ে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দিনা বেগম নারায়ণগঞ্জের ফতুল্লা থানাধীন পুলিশ লাইন তাগারপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম মৃত আব্দুল কাদের।

পথচারী শহিদুল ইসলাম জানান, রাত ১২টা ৪০ মিনিটের দিকে শ্যামপুর থানাধীন ঢাকা হাইওয়ে সড়কে দিনা বেগমকে একটি অটোরিকশা ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে সড়কে পড়ে থাকেন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ব্যাপারে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশকে জানানো হয়েছে।

মতামত দিন

Avatar

ট্রেন্ডিং ভিউজ